রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মো. নূরুল হুদা।
সোমবার (১৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তিনি জনতা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ডিএমডি এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি।
মো. নূরুল হুদা ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেলের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
আইসিবিতে তিনি বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত দায়িত্বও পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক (সম্মান), ব্যাংকিংয়ে স্নাতকোত্তর এবং মার্কেটিংয়ে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








