মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তার।
সভায় বক্তব্য দেন কুলাউড়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান ও সাংবাদিক নাজমুল বারী সুয়েল।
সভায় পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা, নগর উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সমাজকর্মী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








