রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমল স্বর্ণের দাম

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম

আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম

ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমল স্বর্ণের দাম

অবশেষে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও যথাযথভাবে সমন্বয় করা হয়েছে।

বুধবার (সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। ফলে একদিনের ব্যবধানে এই বড় পতন দেখা গেছে।

বাজুসের সিদ্ধান্ত অনুসারে বাজারে স্বর্ণের দাম প্রতিদিন পর্যালোচনা করে সমন্বয় করা হয়। সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উত্থান-পতন দেখা গেছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার প্রভাব এখন স্থানীয় বাজারে পড়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৩ দফা।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.