একই দিনে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও কমেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এবার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা আজ বিকেল থেকেই কার্যকর বলে জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টায় সোনার দাম কমিয়ে নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করেছিল বাজুজ। মাত্র ৬ ঘণ্টা পর সোনার দাম কমানো একটি নজীরবিহীন ঘটনা। এই নিয়ে টানা পাঁচ দফায় সোনার দাম কমানো হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









