বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অসহায় শ্রমজীবী মানুষের মাঝে  জবি সাংবাদিক সমিতির ইফতার বিতরণ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

আপডেট: ১৭ মার্চ ২০২৬, ১২:৫৪ পিএম

অসহায় শ্রমজীবী মানুষের মাঝে  জবি সাংবাদিক সমিতির ইফতার বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর বাহাদুর শাহ পার্কের আশপাশে থাকা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। এ সময় অর্ধশতাধিক মানুষের হাতে ইফতারসামগ্রী তুলে দেন সংগঠনটির সদস্যরা। পবিত্র রমজান মাসে পথের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেয় সংগঠনটি।

আয়োজনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিব মাদবর, দেশ টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম সিয়াম, স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জুয়েলসহ সংগঠনটির একাধিক সাংবাদিক।

আয়োজনের বিষয়ে সংগঠনটির সভাপতি ইমরান হুসাইন বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অনেক মানুষ আছেন, যারা প্রতিদিন ঠিকমতো একবেলা খাবারও জোগাড় করতে পারেন না। তাদের কথা ভেবেই আমাদের এই ছোট্ট আয়োজন। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহতাব লিমন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। রমজানের এই সময়ে তাদের সঙ্গে ইফতার ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। সামর্থ্য অনুযায়ী আমাদের সকলের উচিত অসহায় মানুষদের পাশে দাড়ানো।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.