শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জবিতে ‘ভাইস চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম

জবিতে ‘ভাইস চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার ২০২৩-২৪ -এর জন্য মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ২০২৩ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব অ্যারাব অ্যান্ড মুসলিম’-এ প্রকাশিত তার গবেষণা প্রবন্ধ “দে আর আস’: ওরিয়েন্টালিস্ট পার্সপেক্টিভ চ্যালেঞ্জড ইন নিউ জিল্যান্ড নিউজপেপারস কভারেজ” এর জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

আগামী বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় জেএনইউ কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

জবি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.