শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জবির প্রতিনিধিত্বে আন্তর্জাতিক কনফারেন্সে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

জবির প্রতিনিধিত্বে আন্তর্জাতিক কনফারেন্সে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী

সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এনটাপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইন্সটিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আয়োজনে দ্বিতীয় আন্তর্জাতিক এডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬ কনফারেন্সে বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী।

আগামী ১২-১৪ই এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসিএমএস-২০২৬ আয়োজনে অংশ নিচ্ছেন রসায়ন বিভাগের স্নাতকোত্তর পাঁচ শিক্ষার্থী। তারা হলেন অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। কনফারেন্স শিক্ষার্থীরা তাদের গবেষণা কর্ম পোস্টার ও ওরাল প্রেজেন্টেশানের মাধ্যমে উপস্থান করবেন।

পাঁচ শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “এটা খুবই আনন্দের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে তারা ভারতে যাচ্ছে। রসায়ন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিচ্ছে এটা তাদের জন্য যেমন একটা প্রাপ্তির বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও গর্বের বিষয়।”

গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়া সত্যি দারুন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের এ ধরনের গবেষণা বিষয়ক আয়োজনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামকে আরো গৌরবে উন্নীত করবে।”

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, “আমাদের রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের পাঁচ জন ছাত্র  ভারতের যাদবপুর ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবে এবং সেখানে তারা তাদের গবেষণাকর্ম উপস্থাপন করবে। দোয়া করি ভবিষ্যতে আমাদের ছাত্ররা এভাবে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার অংশগ্রহণ করে রসায়ন বিভাগের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। ধন্যবাদ ড. জগদীশ চন্দ্র সরকার ও জনাব ইলিয়াস  স্যারকে, ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য।”

ড. জগদীশ চন্দ্র সরকার ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের শিক্ষার্থীরা তাদের চার গবেষণা কর্ম উক্ত কনফারেন্সে উপস্থাপন করবেন। তাদের ভ্রমণ এলাউন্সসহ সৌজন্য স্পন্সর করেন রসায়ন বিভাগ সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.