ঢাকার চকবাজার এলাকার চক মোগলটুলীর বহুতল হাজী আবুল বাশার সুপার মার্কেটের তৃতীয় তলায় শনিবার (৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দিলে মোট ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









