রাজধানীর উত্তরার সড়কগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। বুধবার (১৫ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, উত্তরা বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। এর ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।
এ কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরমুখী অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছেছে।
ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, নাগরিকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









