কিছু স্মৃতি রেখে যাওয়ার কথা ছিল
হয়তো সময় পাওনি; রাখার!
এখনও অপেক্ষায় আছি
স্মৃতিটুকুর।
ভীষণ ব্যস্ত, তুমি!
ঘরের কোথায় কি রাখবে, না রাখবে
ভেজা কাপড়গুলো শুকোলো কিনা?
ভাত গলে গেল কিনা?
তোমার ব্যস্ততায় জানালার পর্দা, দেয়ালের রঙ মিলিয়ে শোপিস
বাজারের ফর্দ, নতুন নতুন রান্নার পদ
জীবন সাজানোর নানান ব্যস্ততা
কিন্তু কিছু স্মৃতি দিয়ে যাওয়ার কথা ছিল
শুধু তুমি-স্মৃতি কিছু নেই!
নতুন মানুষগুলো কে কেমন; কার কি ভাবনা?
-এসব নিয়েই সারাক্ষণ ব্যস্ততা।
জানি, তোমার ব্যস্ততায় কোথাও নেই
পথিক!
জানি না রাতের ক্লান্তির অবসরে
পড়ে কি না মনে?
আসে কি ভাবনায় চুপিসারে?
জানতে ইচ্ছে হয়,
যা দেয়ার কথা ছিল
মনে আসে সেইসব
একই পথে আলাদা গন্তব্যে দুজ
আনমনে চোখ তুলে
হঠাৎ কি পড়ে মনে
পথিককে?
হয়তো ভাবনার সময় পাও না ভাবার
হয়তো ব্যস্ত কেবল নিজেকেই রাঙাতে
কিন্তু, কিছু স্মৃতি রেখে যাওয়ার কথা ছিল
এখনও অপেক্ষায় আছি
স্মৃতিটুকুর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









