মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। তার এই বক্তব্যের পরপরই জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে বিশ্ববাজারে।
ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সরকারি এক প্ল্যাটফর্মের উন্মোচনকালে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘ইরান ‘খুবই করুণ অবস্থায় আছে’।’’ ইরান ‘কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না’ বলে নিজের দাবির পুনরাবৃত্তি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান যুদ্ধের দিকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘‘সেটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে।’’
তিনি আরও জানান, তারা (ইরান) কোনো পারমাণবিক অস্ত্র পাবে না, আর তেলের দামও কমে যাবে।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









