দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলে বদলি করা হয়েছে। আর পিরোজপুরের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে। এ ছাড়া অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী ও অর্থ বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









