রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৪ জন, লালবাগ থেকে ৭৮ জন, ওয়ারী থেকে ৭৪ জন, মতিঝিল থেকে ৪৯ জন, তেজগাঁও থেকে ৭৮ জন, মিরপুর থেকে ১১৯ জন, গুলশান থেকে ২৭ জন, উত্তরা থেকে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জনকে আটক করেছে।
অভিযান চলাকালে পুলিশের হাতে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল।
ডিএমপি জানায়, গতকাল রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধের আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








