শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

উত্তরায় আবাসিক ভবনে আগুন: নিহত বেড়ে ৬

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

উত্তরায় আবাসিক ভবনে আগুন: নিহত বেড়ে ৬

ফাইল ফটো

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। নিহত ছয়জনের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একটি শিশু। নিহতদের মধ্যে তিনজন এক পরিবারের, অন্যদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

তিনি বলেন, ‘ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। সেখানে আরো তিনজনের মৃত্যু হয়।’ 

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, ‘ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে তিনজন এক পরিবারের। তারা হলেন কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)।’

সুবর্ণাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বি ও রিশানের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে পরিবারের সদস্যরা বলছেন, ওই তিনজনের কেউ দগ্ধ হননি। ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়ে। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। তার স্ত্রী সুবর্ণা চাকরি করতেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। তাদের আরেক ছেলে ফাইয়াজ উত্তরায় নানীর বাসায় ছিল।

তবে ওই ভবনে কীভাবে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.