লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় নিজেই উপস্হিত হয়ে বোমা মেশিন ফাটালেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক।
সোমবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন পয়েন্ট এ বোমা মেশিন গুলো জব্দ করা হয়।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম
উপজেলার তেলিপাড়া,কাফির বাজার,বাংলাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পাথর উত্তোলনকারী অবৈধ বোমা মেশিনগুলো ভাংচুর করা হয়। এসময় ওসিকে নিজ হাতে হাতুর দিয়ে অবৈধ বোমা মেশিন ফাটাতে দেখা যায়।
পুলিশ জানায়, মাদক, জুয়া, বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলায় মাদক ব্যবসায়ী ও জুয়া এবং অবৈধভাবে পাথর বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার বা বোমা মেশিনসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড অভিযান চালিয়ে অপরাধীদের ধরতে ও মেশিন জব্দ করতে তারা সক্ষম হয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযানগুলো অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন,পাটগ্রাম উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, উন্নত সমাজ গঠনে স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি এবং সেই সাথে বিভিন্ন অপরাধ ঠেকাতে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানাই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









