ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ভূমি মেলা।
মঙ্গলবার (১৯ মে) সকালে মেলার উদ্বোধন করেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।
মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যায়ামাগার চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ব্যায়ামাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া, জেলা জামায়াতের আমির মো. নাজমুল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান টোটন প্রমুখ।
সভার শুরুতেই ভার্চুয়ালি প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন অতিথিরা। সভা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা।
বক্তারা বলেন, এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি সংক্রান্ত সকল জটিলতার অবসান ঘটবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









