বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আওয়ামী লীগ আমলের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:৫২ এএম

আপডেট: ২০ মে ২০২৬, ১০:৫২ এএম

আওয়ামী লীগ আমলের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রিয়াজ মাতুব্বর কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) ভোররাতে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ২০১৩ সালের আওয়ামী সরকারের শাসনামলে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, জি আর ৪৪ /১৩ অর্থাৎ ২০১৩ সালের একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত হওয়ায় মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।

রিয়াজ মাতুব্বরের স্ত্রী শাম্মী আক্তার রশ্নি জানান, মঙ্গলবার গভীর রাতে তাদের বাড়িতে পুলিশ হানা দিয়ে রিয়াজ মাতব্বর কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আওয়ামীলীগের আমলে ২০১৩ সালে পরিকল্পিতভাবে শংকরপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না আকন ছাত্রদল করার অভিযোগে রিয়াজ মাতুব্বরের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলায় দেয়। এতদিন পরে সেই মামলায় ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলেও একাধিকবার আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি সরকারের শাসনামলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ২০১৩ সালের একটি মামলায় ওয়ারেন ভুক্ত আসামি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

উল্লেখ্য মো: রিয়াজ মাতুব্বর সরকারি সোহরাওয়ার্দী  কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছেন।

দ/পি/কাও

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.