পিরোজপুরের জিয়ানগরে বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার (২৩ মে) আসর নামাজ বাদ জিয়ানগর মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিআরডিবির চেয়ারম্যান মো. ফায়জুল কবির তালুকদার বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্ট্রোক জনিত কারণে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে উপজেলা বিএনপিসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির রাজনীতিতে ফয়জুল কবির একজন পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন। তার মৃত্যুতে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হবে বলে বিভিন্ন মহলের অভিমত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









