আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা দেশের বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদের জামাত আদায় করা হবে।
জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর বাজার জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৮টায় পবিত্র ঈদুল আজহার নামাজ জামাতে আদায় করবেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু।
সিলেট বিভাগের জনপ্রিয় মসজিদ রবিরবাজার জামে মসজিদ ঈদগাহ মাঠে আগামীকাল সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে নির্ধারিত সময়ে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে ঈদের জামাত ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









