চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে তারা জয় লাভ করে।
বৃহস্পতিবার (১১ই জুন) বিকেলে শরণখোলা উপজেলার তাফালবাড়ি কলেজিয়েট স্কুল মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আকাশী ও হলুদ জার্সি পড়ে শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে ছিলো চরম উত্তেজনা ও উচ্ছ্বাস। নির্ধারিত সময়ের পরে টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা।
তাফালবাড়ি স্পোর্টস ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে এলাকার প্রাক্তন ফুটবল খেলোয়াড়রা অংশ নেয়।
বিশ্বকাপ উন্মাদনার মধ্যে অনুষ্ঠিত এ ম্যাচটি কে ঘিরে উভয়দলের সমর্থক ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় তাফালবাড়ি কলেজিয়েট স্কুল মাঠ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









