নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর ব্যবস্থাপনায় এবং সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল এবং সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ দল অংশ নেয়।
বিতর্কের বিষয় ছিল “আইনের কঠোর প্রয়োগ নয়, নৈতিক মূল্যবোধই দুর্নীতি প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করে। এতে বিপক্ষদল সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দলের দলনেতা নওশীন সাইয়ারা রাইসা।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। বিচারক হিসেবে ছিলেন সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু মো. শাহনুর রহমান, কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ) প্রভাষক মো. সাজ্জাদ হোসেন। আর সময়রক্ষকের দায়িত্ব পালন করেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. আমিরুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক এবং বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সম্বনিত জেলা কার্যালয়, রংপুরের উপ-সহকারী পরিচালক মো. নূর বকস্ বাবুল।
সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নার্জিজ বানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রভাষক শিউলি বেগম, সদস্য সঙ্গীতশিল্পী হোসনে আরা লিপি, অবসরপ্রাপ্ত শিক্ষক নুর-উজ জামান ও আলহাজ¦ মো. নাছিম রেজা শাহ্ এবং বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল আলম তারিকসহ সকল সদস্য, বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









