ব্রাহ্মণবাজার- শমসেরনগর সড়কের কুণিমুড়া নামক স্থানে মনু নদী থেকে বালু উত্তোলন করে অবৈধভাবে যানবাহন চলাচলের মেইন রাস্তায় বালু রাখার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৫ জুন (বৃহস্পতিবার) কুলাউড়া সহকারী কমিশনার ভূমি আনিসুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সড়ক ও জনপথের রাস্তায় অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ তৈরি করায় নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় জরিমানা ও বালুসমূহ জব্দ করা হয়।
কুলাউড়া সহকারী কমিশনার ভূমি আনিসুল ইসলাম জানান, জেলা প্রশাসক, মৌলভীবাজার স্যারের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে কুলাউড়া উপজেলার শমসের নগর সংযোগ রোডের কনিমুড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করে অর্থদন্ড আদায় করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









