নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) উদ্যোক্তা সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকূল, নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মনজুর এলাহী, বিসিকের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, এবং পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফারুক, এডিসি সারোয়ার আলম ।
বক্তারা বলেন, এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ও সম্ভাবনাকে নতুন মাত্রায় উপস্থাপনের সুযোগ সৃষ্টি করেছে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, আসুন, দেশীয় শিল্পকে ভালোবাসি, স্থানীয় উদ্যোক্তাদের পাশে দাঁড়াই এবং একটি আত্মনির্ভর বাংলাদেশ গঠনে একসঙ্গে কাজ কর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









