পাবনার বেড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জুন মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত মোট ৪৩ জন মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুন মাসে উপজেলায় মাদকবিরোধী ২৪ টি পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে জরিমানাসহ কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে প্রশাসনের বিন্দুমাত্র ছাড় নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’
এসব অভিযানে বেড়া মডেল থানা এবং আমিনপুর থানার পুলিশ সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









