ভোলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই চেক হস্তান্তর সম্পন্ন হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ভোলা সার্কেলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন ভোলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সুরক্ষা ও কিছুটা স্বস্তি দিতেই সরকারের পক্ষ থেকে এই ক্ষতিপূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসন ও বিআরটিএ-এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









