দিনাজপুরের খানসামা উপজেলার এসপিপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামের এসপিপাড়ায় আনুষ্ঠানিকভাবে মসজিদটির ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্থানীয়ভাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকঝাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা তরুণ দলের আহ্বায়ক আবু রাশেদ, সমাজসেবক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহাব্বত আলম, মসজিদের ইমাম আতিকুর রহমান, আলতাফ হোসেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রায়হান, ইউনিয়ন বিএনপির সদস্য মিজানুর রহমান, সমাজসেবক রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদের নির্মাণকাজ দ্রুত, সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তারা ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার বিত্তবানদের মসজিদের নির্মাণকাজে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









