মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কুরমা ও বাঘাছড়া চা বাগানের পাতা চয়নকারী নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুরমা নাট মণ্ডপে স্থানীয় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মহিবুল আলমের পক্ষ থেকে চা শ্রমিকদের এই মানবিক সহায়তা দেওয়া হয়।
স্থানীয় বিএনপি নেতা সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট সমাজসেবক স্থানীয় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মহিবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রুমান আহমেদ, ইউপি সদস্য মো. সবুজ মিয়া প্রমূখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









