ভোলার লালমোহন উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে অভিমান করে মো. আকবর হোসেন (৩৫) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (১৯ জুলাই) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকার নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আকবর হোসেন ওই এলাকার হানিফ মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই মো. মাহবুব জানান, আকবর হোসেন দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও সুস্থ্য হচ্ছিল না। রবিবার তিনি ব্যথার কথা জানান। পরে তার স্ত্রী কুলসুম তাকে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বললে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এরপর পাশের বাড়িতে চলে যান তার স্ত্রী কুলসুম। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে ঘরের আড়ার সঙ্গে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আকবর হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









