নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ ভঙ্গের দায়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বাঙালি ব্রিজের পূর্বপাশে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আদালত প্রামাণ্য তথ্যের ভিত্তিতে নিশ্চিত হন যে, অভিযুক্ত ব্যক্তি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ২৪(১) ধারা লঙ্ঘন করেছেন। এই অপরাধে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মীর কাওসার হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই রোধ এবং মাংসের মান নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
অভিযান শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মীর কাওসার হোসেন জানান, “বাঙালি ব্রিজের পূর্বপাশে প্রধান সড়কে পশু জবাই ও প্রাণিসম্পদ দপ্তর থেকে পশু পরীক্ষার কোনো ছাড়পত্র না থাকায় অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।”
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস জানান, “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ ভঙ্গের দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত মাংস প্রাণিসম্পদ কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। জনস্বার্থ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









