মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে শেখ হাসিনার ফাঁসি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন।
মিছিলে উপজেলা জামায়াতের আমির জাকির হুসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে শেখ হাসিনার ফাঁসি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









