মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় আবৃত্তিদের বিকাশ ঘটাতে ‘আবৃত্তি অঙ্গন’ নামক নতুন একটি আবৃত্তি সংগঠন আত্মপ্রকাশ করেছে। ১৯ সদস্য বিশিষ্ট আবৃত্তি অঙ্গন’র সভাপতি হলেন শাব্বির এলাহী ও সাধারন সম্পাদক হলেন মো. আজিজুর রহমান।
শনিবার (১ আগস্ট) বিকেলে কমলগঞ্জ বিআরডিবি হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি রিয়াজ মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মো. সালাহউদ্দিন, প্রভাষক রাবেয়া খাতুন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আহমেদুজ্জামান আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের প্রভাষিকা হামিদা খাতুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোসাহিদ আলী, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রানা সিনহা, কবিমঞ্চ এর সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি ও নবগঠিত কমিটির সকল সদস্যদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি অঙ্গন এর সকল সদস্যবৃন্দ ছাড়াও গুনীজন এবং ক্ষুদে বাচিক শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









