পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি মাদ্রাসার ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। তবে কারিগরি ভোকেশনাল শাখায় ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর সাধারণ ধারার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৬৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।
বিদ্যালয়ভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় রয়েছে—সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় (৬ জন), ঝাটিবুনিয়া মুজাফফর ইসহাক মাধ্যমিক বিদ্যালয় (৬ জন), দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় (৩ জন), সুবিদখালী রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় (২ জন), সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয় (২ জন), সমবায় মাধ্যমিক বিদ্যালয় (২ জন), ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় (১ জন), কিসমত শ্রীনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় (১ জন), কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয় (১ জন), বাজিতা মাধ্যমিক বিদ্যালয় (১ জন) এবং মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয় (১ জন)।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ২৮টি মাদ্রাসার ৫৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৮ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন শিক্ষার্থী। এরা হলো রামপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসার একজন করে শিক্ষার্থী।
এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার সাতটি বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ১৮৯ জন পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৫৮ জন পাস করেছে। এই শাখা থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। এমনকি আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগ থেকে অংশ নেওয়া সাতজন শিক্ষার্থীর সবাই ফেল করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









