জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এক ব্যক্তিকে।
শনিবার (১৫ আগস্ট) এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলার মধ্যে ফুল দিতে এলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিকে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
অর্ণব যুবলীগের সক্রিয় কর্মী জানিয়ে ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, “তিনি সেখানে ফুল দিতে এসেছিলেন, তার বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থে আমরা আটক করেছি। আমরা এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছি।”
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বার্ষিকীর আগে বৃহস্পতিবার থেকে তার বাড়ি ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ।
মিরপুর রোড দিয়ে ৩২ নম্বরে ঢোকার মুখেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। আর রাস্তার পশ্চিম প্রান্তেও রাখা হয়েছে লোহার ব্যারিকেড। ব্রিজ দিয়ে চলাচলের সুযোগও নেই।
‘নিরাপত্তামূলক’ ব্যবস্থা হিসেবে জলকামান রেখে কড়া নজরদারি রাখছে পুলিশ। সেখানে র্যাব ও সাদা পোশাকেও পুলিশকে টহল দিতে দেখা গেছে।
এ অবস্থায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কদের যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে তবে ৩২ নম্বর ঘিরে উৎসব জনতাও রয়েছে মিরপুর সড়কের দিকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









