পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ সেবামাশ্রমের উদ্যোগে নানা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩২তম ‘শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা’ মহোৎসব। এ উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গত ২৩ আগস্ট রবিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৩০ আগস্ট রবিবার পর্যন্ত।
আশ্রম সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী (এম.এ ট্রিপল সপ্ততীর্থ) এই সেবামাশ্রমটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিবন্ধিত (নম্বর- ৩০৪) একটি প্রতিষ্ঠান।
প্রতি বছরের ন্যায় এবারও পূর্ণিমা তিথিতে পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব এই ঝুলন যাত্রা উদযাপনের শুভ সূচনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









