সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নতুন শিক্ষকদের বরণ ও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক অনাদি তালুকদার ও পল্লবী চৌধুরী মৌ'র যৌথ সঞ্চালনায় ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোজ কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, শিক্ষক আব্দুল করিম মাস্টার, উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা সভাপতি তরুণ কান্তি দাস, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাস মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, সমাজসেবক আজমান গনি তালুকদার এবং বাজার কমিটির সভাপতি ব্রজেশ চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা শিক্ষার্থীদের অন্ধকার থেকে আলোর দিকে, অর্থাৎ অজ্ঞতা থেকে জ্ঞানের পথে নিয়ে যান।
একজন আদর্শ শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করে তাদের যোগ্য নাগরিক ও দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের আজকের এই আয়োজনে প্রবীণ ও নবীণদের মাঝে উৎসাহ উদ্দীপণা জাগিয়ে তুলবে।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে ক্রেস্ট বিতরণ ও নতুন শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









