গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারন এবং তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ কর্মশালার আয়োজন করেন কোটালীপাড়া স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন এর সভাপতিত্বে ও উপজেলা এলজিইডির প্রকৌশলী সফিউল আজম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
কর্শালার প্রধান আলোচক ছিলেন এনালিস্ট বেটস এর জিআইএস ধরনী চাকমা। এ সময় উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী ফয়েজ খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









