সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। তার জীবনযাপন এমন সাধারণ হওয়ার কথা নয়, তবু তিনি দেশের মানুষ ও দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’’
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউসে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, ‘‘আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি শতভাগ আনুগত্য বজায় রাখতে হবে। জাতীয় নির্বাচনে যা ঘটেছে, স্থানীয় নির্বাচনে যেন তার পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের ঘুরে দাঁড়াতে হবে এবং জনগণের পাশে থেকে কাজ করতে হবে।’’
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংসদ সদস্য বিলকিস বক্তব্য রাখেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









