কিশোরগঞ্জের তাড়াইলে সাররং যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার সাররং প্রাইমারি স্কুল মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় বন্ধু মহল একাদশ ও সাররং একাদশ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল মাহমুদ শোহেব ভূঁইয়া। খেলার ধারাবর্ণনায় ছিলেন আকরাম হোসেন পারভেজ।
টুর্ণামেন্ট পরিচালনায় ছিলেন হৃদয় রহমান, রোকন উদ্দীন, আবুল হাশেম, সেনা মিয়া, রুকন মিয়া ও রফিকুল ইসলাম।
এসময় তাড়াইল উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে এ মিনি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









