মৃত্যু ছায়ায় খুঁজে নিও আমায়
মিশে আছি মহাকালের ছায়ায়
ক্লান্ত পথিকের অনন্ত অপেক্ষায়
মায়াহীন কায়ার রুক্ষ আত্মায়।।
আছি তোমার না বলা কথায়
অশ্রুহারা চোখের মায়ায়
পুরনো চিঠির প্রতিটি চাওয়ায়
অনাগত গল্পের আবছায়ায়।।
আছি আমি, খোঁজো আমায়
নিজের ভেতরে, বাইরে নয়
গভীর থেকে গভীর বাস্তবতায়
যেখানে মনের সীমান্ত ফুরায়।।
ধূমকেতুর মতো দিক হারা নয়
সরলরেখা যেভাবে বৃত্তে মেলায়
ছিলাম, আছি, থাকবো হেলায়
খুঁজে দেখো, সেখানে পাবে আমায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









