রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে ট্রাফিক পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শক্তি সরদারের ছেলে। বাচ্চু সরদার (৫৫) কে ২৫ বোতল দেশীয় চোলাই মদসহ ট্রাফিক পুলিশের চেকপোস্টে তাকে আটক আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেশরহাট বাজারের ট্রাফিক পুলিশের চেকপোস্টে চলাকালে চোলাই মদসহ একজনকে আটক করা হয়।
ট্রাফিক পুলিশের তথ্য অনুসারে, তানোরের দিক থেকে পালসার মোটরসাইকেলে করে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। কেশরহাট বাজারের ট্রাফিক চেকপোস্টে তাকে থামানো হয়। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে টিএসআই বাবলুর রশিদ উপস্থিত লোকজনের সামনে তার সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালান। তল্লাশিতে বস্তার ভেতর থেকে ২৫ বোতল দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
বিষয়টি মোহনপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাচ্চু সরদারকে আটক করে থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









