লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফিতা কেটে পুলিশ বক্সটির উদ্বোধন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, পুলিশ বক্স চালু হওয়ায় পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারকেন্দ্রিক যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতেও এটি ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








