প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ ও বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। দুদকের ঢাকা কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রশিক্ষণ কার্যক্রমের তথ্য সংগ্রহের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটাসংক্রান্ত পুরোনো নথিপত্র যাচাই করেন কর্মকর্তারা। এসব খাতে বরাদ্দ ও ব্যয়ের হিসাবসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রও খতিয়ে দেখা হয়।
দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে নথিপত্র যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষ হলেই অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








