ভোলার মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে দুই যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়।
শুক্রবার রাতে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন চরফৈজুদ্দিন গ্রামের আলাউদ্দিন ফিটারের ছেলে মো. সাগর (২৪) এবং চরযতিন গ্রামের ইলিয়াসের ছেলে মো. রাকিব (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাটের কাছে চরফৈজুদ্দিন মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









