দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান আরও ঘনীভুত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপকূলে রাতভর ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে প্রবলবেগে বৃষ্টি শুরু হয়। আরআগে, বুধবার রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে । আকভানের প্রভাবে উপকূল জুড়ে শীত অনুভুত হয়। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের প্রায় সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা, চট্রগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভবনা রয়েছে।
এছাড়াও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি হলেও আবহাওয়া দপ্তরের কোনো ধরনের সর্তকতা জারি না থাকায় ঢাকা থেকে যাত্রীবাহী লঞ্চ মনপুরায় এসেছে। হাজিরহাট সিট্রাক ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার তজুমুদ্দিনের উদ্দেশে ছেড়ে গেছে। মনপুরা থেকে সকল নৌরুটে যাত্রী ও মালবাহী লঞ্চ, সীট্রাক, ট্রলারসহ মালবাহী ট্রলার যথা নিয়মে চলছে বলে জানান ঘাটের দায়িত্বরত সুপারভাইজারগণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








