কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। এতে পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক কাজী সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।
জানা যায়, রুকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আমীর নির্বাচিত হন। পৃথক ভোটে ১৪ জন পুরুষ ও ৭ জন মহিলা মজলিসে শুরা সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে নবনির্বাচিত উপজেলা আমীর শুরা সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কর্মপরিষদ গঠন করেন।
নবগঠিত উপজেলা কর্মপরিষদের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি,
সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, সহকারী সেক্রেটারি আলী হোসেন রনি কাওছারী, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, মানবসম্পদ সেক্রেটারি ওয়াহিদুল হক মাস্টার, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, শ্রম ও আইন বিষয়ক সেক্রেটারিশহীদুল ইসলাম দুলাল, শিক্ষা বিষয়ক সেক্রেটারি আনিসুজ্জামান রুবেল, পাঠাগার বিষয়ক সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম নূরী।
এছাড়াও উপজেলা মজলিসে শুরার সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আমিনুল হক, মাওলানা মোবারক হোসাইন, মাওলানা হাবিবুর রহমান, হাসান আল মামুন এবং ৭ জন মহিলা শুরা সদস্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








