কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজশাহী জেলা ছাত্রদলের উদ্যোগে মোটরসাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল-আমিনের একক উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে পবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, তা তারা চান না। কেউ যেন বিভ্রান্তি ছড়িয়ে বা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ লক্ষ্যেই আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের এ কর্মসূচি পালন করা হয়েছে।
রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল-আমিন বলেন, ‘‘যদি সাহস থাকে তাহলে রাজশাহীর মাটিতে ওপেন মিছিল করে দেখো। ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে। ’’
এ সময় উপস্থিত ছিলেন নওহাটা ছাত্রদলের সদস্য সচিব মৃত আহমেদ বিশ্বাস, দাউকান্দি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পিসহ রাজশাহী জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








