পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাপের দংশনে হেলাল খন্দকার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে নিজের ধানখেতে গেলে তিনি সাপের কামড়ের শিকার হন।
পরিবারের লোকজন প্রথমে তাঁকে ওঝার কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতে স্পিডবোটে করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসা শুরুর আগেই তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দুর্গম চরাঞ্চলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না থাকায় নদীপথে হাসপাতালে নিতে দেরি হওয়ায় প্রায়ই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









