নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি’র উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভক্তবাড়ী এলাকার চেয়ারম্যান বাড়ি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক। অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করেন মনিরুল হক।
অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে মেধাবৃত্তি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









