‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’—এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জের আক্রাম আলী দাখিল মাদ্রাসার হলরুমে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জিয়াউর রহমানকে সভাপতি ও শহীদুল ইসলাম রেদুয়ানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
উপজেলা কমিটির আহ্বায়ক ইমদাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব আহমদ উসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি শাহ্ কামাল, ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির।
কমিটিতে সহসভাপতি হিসেবে গোলাম কিবরিয়া, রুয়েল আহমদ, আজাদ হোসেন, মাও. শাহ আলম, মো. মিজানুর রহমান ও আহমেদ উসমান; যুগ্ম সাধারণ সম্পাদক রাসিম উদ্দিন; সাংগঠনিক সম্পাদক তারেক হুসাইন ও মো. নাছির আলীসহ বিভিন্ন সম্পাদকীয় পদে আরও ২১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির লক্ষ্য হিসেবে হাওর, নদী, বাঁধ, কৃষি, বন ও পরিবেশ রক্ষা এবং জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় কাজ করার কথা জানানো হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, রুয়েল আহমদ, আজাদ হোসেন, মাও. শাহ আলম, মো. মিজানুর রহমান, আহমেদ উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারেক হুসাইন,মো. নাছির আলী,অর্থ সম্পাদক শৈলেন সূত্রধর, বাঁধ বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার দাশ, আতিকুর রহমার রুয়েব, দপ্তর সম্পাদক এইচ এম শিহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিপন আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাও. খাইরুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহবুবা বেগম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. সফিক উদ্দিন, বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রায়হান হানাফী, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক মো. ইমরানুল হাসান, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান লায়েক, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনামুল কবির ইমন, সদস্য- আল আমিন আহমেদ জুনেদ, মাহমুদ বিন মান উল্লাহ, খসরু মিয়া, সামরান আহমদ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









