চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা (এম.আর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।
হামের প্রাদুর্ভাব রোধে দ্বিতীয় দফায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী বাদ পড়া সকল শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত) সরকার টিকাদান ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছেন।
এমআর ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিক আমান, হাসপাতালের অন্যান্য চিকিৎসক-নার্সবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কোর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী, এসআইএমও ডা. খাদিজা আহমেদ, ইউনিসেফ ন্যাশনাল কনসালট্যান্ট ডা. সরওয়ার আলম প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘‘তৃণমূল পর্যায় থেকে শুরু করে রেল স্টেশন, বাস স্টেশন, নৌ-ঘাটসহ যেকোনো স্থানে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী কোনো শিশু এ টিকা না পেয়ে থাকলে তাকে এ বিশেষ ক্যাম্পেইনের আওতায় আনা হবে।
এ লক্ষ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। বর্তমান সরকারের জন্য এটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









